জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
ভোলা জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

zayiflama kosmodisk formula7 biber hapi orjin krem red pepper acai vpills porno sikis izle sex izle

গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এর আয়তন ৩,৪০৩.৪৮ বর্গ কিলোমিটার। উত্তর পশ্চিমে বরিশাল, উত্তর পূর্বে লক্ষ্মীপুর, পূর্বে নোয়াখালী জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী। সমুদ্র সমতল থেকে এর গড় উচ্চতা প্রায় ১২ ফুট । মেঘনা তেঁতুলিয়া বিধৌত বঙ্গোপসাগরের উপকূলে জেগে উঠা প্রায় ৯০ মাইল দৈর্ঘ্য ও ২৫ মাইল প্রস্থবিশিষ্ট এ ভূ-খন্ডে প্রধানত ধান, সুপারি ও নারিকেল উৎপাদিত হয়। এ নৈস্বর্গিক দ্বীপ জেলায় মূল্যবান প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ দেশের জন্য আশানুরূপ সুফল বয়ে আনার প্রত্যাশা রাখে । ভোলার মেঘনা তেঁতুলিয়ায় উৎপাদিত রূপালী ইলিশ এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় এমনকি বিদেশেও রপ্তানী করা হচ্ছে । এ ছাড়াও রয়েছে অনিন্দ্য সুন্দর দৃশ্য সম্বলিত চর কুকরী মুকরী, ঢালচর, লতার চর ও চর নিজামসহ বহু চর যা হতে পারে পর্যটনের জন্য আকর্ষনীয় স্থান। তথ্য প্রযুক্তির যুগে সেবার মান, প্রশাসনের গতিশীলতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য জেলা প্রশাসন এ ওয়েব সাইট খোলার উদ্যোগ নিয়েছে। আশা করি এ জেলার অধিবাসী, তথা সাধারন জনগণ এতে অনেক উপকৃত হবেন।




খবর ও বিজ্ঞপ্তি