|
এক নজরে সদর উপজেলা
উপজেলার পটভূমি
উপজেলার মানচিত্র
বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ
১. এক নজরে সদর উপজেলা:
| ১. আয়তন |
: |
৪১৩.১৬ বঃ কিঃ মিঃ |
| ২. জনসংখ্যা |
: |
৪,০৯,৪৬০ জন |
| ৩. শিক্ষা প্রতিষ্ঠান |
|
|
| (ক) মহাবিদ্যালয় |
: |
০৮টি |
| (খ) মাধ্যমিক বিদ্যালয় |
: |
২৪টি |
| (গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় |
: |
১৫টি |
| (ঘ) হোমিও মহাবিদ্যালয় |
: |
০১টি |
| (ঙ) আলীয়া মাদ্রাসা |
: |
০১টি |
| (চ) সিনিয়র মাদ্রাসা |
: |
০৭টি |
| (ছ) দাখিল মাদ্রাসা |
: |
২৪টি |
| (জ) ফোরকানিয়া মাদ্রাসা |
: |
১২৫টি |
| (ঝ) হাফেজিয়া মাদ্রাসা |
: |
০৭টি |
| (ঞ)এবতেদায়ী মাদ্রাসা |
: |
৮৮টি |
| (ট) প্রাথমিক বিদ্যালয় |
: |
২০৭টি |
| (ঠ) কে.জি স্কুল |
: |
০৬টি |
| (ড) বৃত্তিমূলক শিঃ প্রতিষ্ঠান |
: |
০২টি |
| (ঢ) পি,টি.আই |
: |
০১টি |
| ৪. ইউনিয়ন পরিষদের সংখ্যা |
: |
১৩টি |
| ৫. পৌরসভা |
: |
০১টি |
| ৬. মোট গ্রাম |
: |
১২৩টি |
| ৭. মসজিদ |
: |
৩৯১টি |
| ৮. মন্দিরের সংখ্যা |
: |
১৫টি |
| ১০. শিক্ষিতের হার |
: |
৪০.৮৬% |
| ১১. সিনেমা হল |
: |
০৩টি |
| ১২(ক) খাদ্য গুদাম |
: |
০২টি |
| (খ) সার গুদাম |
: |
০২টি |
| ১৩. এতিম খানা |
: |
০২টি |
| ১৪.ডাকঘর |
: |
১৭টি |
| ১৫. ক্লাব |
: |
৪৫টি |
| ১৬. ডাক ও তার |
: |
০১টি |
| ১৭. ঘুর্নিঝড় আশ্রায়ন কেন্দ্র |
: |
২০টি |
| ১৮. ফরেষ্ট নার্সারী |
: |
০১টি |
| ১৯. পাবলিক লাইব্রেরী |
: |
০১টি |
| ২০. বিদ্যুৎ কেন্দ্র |
: |
০১টি |
| ২১.গভীর নলকুপ |
: |
৩৯৩৮টি |
| ২২ রেড ক্রিসেন্ট |
০১টি |
| ২৩. ডাক বাংলো |
: |
০২টি |
| ২৪. সার্কিট হাউজ |
: |
০১টি |
| ২৫. সেতু |
: |
৬৬টি |
| ২৬. কালভার্ট |
: |
১৯৬টি |
২৭. পরিবার পরিকল্পনা কেন্দ্র
|
|
১০টি |
|
| ২৮. স্বাস্থ্য প্রকল্প |
: |
০১টি |
| ২৯. ব্যাংক সংখ্যা |
: |
১৭টি |
| ৩০. সমিতিঃ- |
|
|
| ক) বহুমূখী সমিতি |
: |
১৪টি |
| খ) কৃষক সমবায় সমিতি |
: |
৩৬৬টি |
| গ) তাঁত সমবায় সমিতি |
: |
০১টি |
| ঘ) মৎস্য সমবায় সমিতি |
: |
১৭টি |
| ঙ) বিত্তহীন সমবায় সমিতি |
: |
১৫৬টি |
| চ) অন্যান্য সমিতি |
: |
৩৭টি |
| ৩১. মৎস্য খামার |
: |
১৯টি |
| ৩২. মোট জমির পরিমান |
: |
১,০২,১৩৩ একর |
| ক) এক ফসলী |
: |
৩৭০৯৯৪ একর |
| খ) দো ফসলী |
: |
৪১৫৩৫৫ একর |
| গ) পতিত |
: |
১৬৬ একর |
| ৩৩. মোট তহশিল অফিস |
: |
১০টি |
| ৩৪. হাট বাজার |
: |
৫০টি |
| ৩৫. রাস্তা |
: |
৭৮৮মাইল |
| ৩৬.পশু হাসপাতাল |
: |
০১টি |
| ৩৭. পুকুরের সংখ্যা |
: |
৭০২৫টি |
২. উপজেলার পটভূমি:
ভোলা দ্বীপটি পদ্মা মেঘনা ও ব্রম্মপুত্র নদীর শাখা প্রশাখায় বাহিত পলি দ্বারা গঠিত। পলি লতাপাতা কচুরিপানা ভাসমান অন্যান্য আবর্জনা ধীরে ধীরে জমা হয়ে প্রবাল দ্বীপের ন্যায় চর পড়া শুরু হয়। এর সাথে পলি জমতে জমতে এই মূল ভূখন্ডের উৎপত্তি হয়। এ দ্বীপের বয়স প্রায় ৫০০ বছর।
ভোলা নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে। ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা। একসময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ চলতো। খুব বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজনের পারাপারের কাজ করতো। তার নাম ছিল ভোলা গাজী পাটনী। আজকের যুগীর ঘোলের কাছেই তার আস্তানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই একসময় স্থানটির নামকরণ হয় ভোলা।
ভোলা থানা ১৯১৬ সালের ১৮ এপ্রিলের ৬৫১৯ ও ১৯২৮ সালের ২৭ আগষ্ট তারিখের ৪২০৩ পি,এল স্মারকবলে বর্তমান স্থানে ভোলা থানার দালানটি নির্মিত হয়। যদিও ১৮৯২ সাল থেকেই এখানে নিয়মিতভাবে কাজকর্ম চলে আসছে। তবে ভোলা থানাটি ১৯৪২ সালে স্থাপিত। ভোলা থানাটি ২২’৩২র্ অক্ষাংশ থেকে ২২’৫২র্ উত্তর এবং ৯০’৩২" থেকে ৯০’৪০" দ্রাঘিমাংশ পূর্বে অবস্থিত। পরবর্তীতে ০১/০২/৮৪ খ্রি: তারিখ এটি উপজেলায় উন্নীত হয়।
কেয়ামুদ্দিন বেপারী নামে এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করেন যা বর্তমানে ভোলা বড় মসজিদ নামে পরিচিত। এছাড়াও রয়েছে ভোলার প্রথম দালান রজনী করের ভবন যা বর্তমানে মহিলা কলেজের ছাত্রীবাস হিসেবে ব্যবহ্রত হচ্ছে। এছাড়াও ভোলা শহরের কেন্দ্রস্থলে বরিশাল দালান নামে একটি দালান রয়েছে যা ভোলার জিরো পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উপজেলাটির উত্তরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা,পূর্বে দৌলতখান উপজেলা ,দক্ষিণে বোরহানউদ্দিন উপজেলা ও পশ্চিমে পটুয়াখালীর বাউফল এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলা।
৩.উপজেলার মানচিত্র:

৪.বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ:
|
ক্রমিক নং
|
প্রকল্পের নাম
|
সংখ্যা
|
বাজেট বরাদ্দ
|
অর্থায়নে
|
কার্যক্রমের এলাকা
|
প্রকল্প শুরুর তারিখ
|
শেষ হওয়ার সম্ভ্যাব্য তারিখ
|
|
১।
|
এডিপি
|
৫৮
|
২০.০০
|
জিওবি
|
বিভিন্ন ইউনিয়ন
|
২০০৮-০৯
|
৩০/৬/০৯
|
|
২।
|
ঐ
|
--
|
১৪.৫১
|
জিওবি
|
ঐ
|
২০০৯-১০
|
--
|
|
৩।
|
পিইডিপি-২
|
--
|
২৪.১৩
|
জিওবি+ আরপিএ
|
ঐ
|
২০০৮-০৯
|
৩০/৬/০৯
|
|
৪।
|
ঐ
|
--
|
১৩০.৮১
|
ঐ
|
ঐ
|
২০০৯-১০
|
--
|
|