| বিশেষ অর্জন |
|
জেলা প্রশাসনের অর্জন সমূহ:
১। ক) উদ্যেগের নামঃ ডাটাবেজ তৈরী খ) উদ্যেক্তার নামঃ মোঃ মেসবাহুল ইসলাম, জেলা প্রশাসক, ভোলা। গ) সংক্ষিপ্ত বিবরণঃ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইস্যুকৃত লাইসেন্স সমুহের হালনাগাদ তথ্য সহজে পাওযার জন্য ডাটাবেজ তৈরী করা হয়েছে যা নিয়মিত আপডেট করা হচ্ছে। সেখান থেকে জেলাবাসী বিভিন্ন তথ্য পেয়ে উপকৃত হচ্ছে। ঘ) উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ ভোলা জেলা।
২। ক) উদ্যেগের নামঃ মানসম্মত শিক্ষা খ) উদ্যেক্তার নামঃ মোঃ মেসবাহুল ইসলাম, জেলা প্রশাসক, ভোলা। গ) সংক্ষিপ্ত বিবরণঃ সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসক, ভোলা কর্তৃক সকল শ্রেনীর জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে নিয়ে ভোলা জেলায় মান সম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে সভা, র্যালী, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ইত্যাদি কাজ করে চলছে। ব্যাপক প্রচরানায় জনগণ উপকৃত হচ্ছে। ঘ) উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ ভোলা জেলা।
৩। ক) উদ্যেগের নামঃ তথ্য কেন্দ্র খ) উদ্যেক্তার নামঃ মোঃ মেসবাহুল ইসলাম, জেলা প্রশাসক, ভোলা। গ) সংক্ষিপ্ত বিবরণঃ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি তথ্য কেন্দ্র্ স্থাপন করা হয়েছে। সেখান থেকে জেলাবাসী বিভিন্ন তথ্য ও সহযোগিতা পেয়ে উপকৃত হচ্ছে। ঘ) উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ ভোলা জেলা।
|